শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রাঙ্গুনিয়ায় মদিনার কাফেলার ঈদে মিলাদুন্নবী দঃ উপলক্ষে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৪১২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৩:০৮ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান হাফেজ পাড়া মদিনার কাফেলার উদ্যোগে ও বৃহত্তর বনগ্রাম গাউসিয়া কমিটির সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উপলক্ষে সুন্নী সম্মেলন ১১ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়।

হাফেজ পাড়া মহল্লা কমিটির সর্দার আলহাজ্ব হারুন সওদাগর সভাপতিত্বে ও মাওলানা মুজিবুর রহমান ও মোহাম্মদ জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব ও করোনাকালে দাফন-কাফন কর্মসুচীর প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। সম্মেলনে উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা মাদরাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আবু তৈয়্যব চৌধুরী। এতে বক্তা ছিলেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও মালেয়শিয়া মালয় বিশ্ববিদ্যালয়ের এমপিল গবেষক আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী, ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম শাহী জামে মসজিদের খতিব আল্লামা মোহাম্মদ আব্দুল মোস্তফা রহিম আল আযহারী, চন্দ্রঘোনা তৈয়নিয়া তাহেরীয়া নুরুল হক জরিনা দাখিল মাদরাসা সুপার মাওলানা মোহাম্মদ বদরুল হাসান হানাফী।
করোনাকালে দাফন-কাফনসহ বিভিন্ন কর্মকান্ডে এগিয়ে আসায় সংবর্ধনা দেওয়া হয়, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন মাষ্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যম শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবু জাফর, রাঙ্গুনিয়া পৌরসভার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ মাষ্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন শাহ, ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফজল আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন ছরওয়ার, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামশেদ, মাওলানা শাহজাহান আলী, আলহাজ্ব জহুর আলম কন্ট্রাক্টর, মোহাম্মদ আব্দুর রহিম সওদাগর, মোহাম্মদ সোলায়মান সওদাগর, মোহাম্মদ হারুন সওদাগর, ইমরানুল হক সওদাগর, জসিম উদ্দিন সিকদার, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ আব্দুল মালেক, কাজী মোস্তফা জলিল, মোহাম্মদ হোছাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com