শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বিদেশফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন চেয়ে রিট

Reporter Name / ৩৮৪ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

অন্য দেশ থেকে বাংলাদেশে আগতদের তথা বিদেশফেরতদের সংশ্লিষ্ট বন্দর থেকেই বাধ্যতামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে, আদালতের নির্ধারিত অবকাশকালীন ছুটি আরও বাড়ানোর আর্জি জানানো হয়েছে রিটে।

আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে। বুধবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

এর আগে ২৪ ঘণ্টা সময় দিয়ে লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। নোটিশে সাড়া না দেয়ায় রিট করেন তিনি।

সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয় গত রোববার থেকে। চলবে ২৮ মার্চ পর্যন্ত। রিট আবেদনে আগামী ডিসেম্বর মাসের জন্য বরাদ্দ থাকা অবকাশকালীন ছুটি স্থানান্তর করে এখন নিম্ন আদালতে সেই ছুটি কার্যকর এবং মে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও ডিসেম্বরে থাকা অবকাশকলীন ছুটি স্থানান্তর করে এখন সুপ্রিম কোর্টে সেই ছুটি কার্যকরে রুল জারির আর্জি জানানো হয়।

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু চীনেই মারা গেছেন তিন হাজার ২৩৭ জন। আর বুধবার (১৮ মার্চ) সকাল সোয়া ৮ টা পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৬৫টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জন। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরছে প্রবাসীরা। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিলেও অনেকে তা মানছে না বলে এ রিট করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com