শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কায়সারের মৃত্যুদণ্ড বহাল রাখলো আদালত

Reporter Name / ৩৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ৭:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সৈয়দ মুহম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। তিনি জাতীয় পার্টির সরকারের সময় প্রতিমন্ত্রী ছিলেন। ১৪ জানুয়ারি, মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত বছর ৩ ডিসেম্বর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল আবেদন করা হয়। সেই আপিলের ওপর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। সে অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় মামলাটি এক নম্বরে রাখা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হবিগঞ্জ মহাকুমার মুসলীম লীগ নেতা সৈয়দ মুহম্মদ কায়সারকে মৃত্যুদণ্ড দেন। একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ায় ১৫২ জনকে গণহত্যা, ২ নারীকে ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ সহযোগিতার দায়ে এই সাজা দেয়া হয়। পরবর্তী সময়ে নিজেকে নির্দোষ দাবি করে ফাঁসির সাজা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন কায়সার।

এছাড়াও মুক্তিযুদ্ধের সময় দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় ৫০০ থেকে ৭০০ ‘স্বাধীনতাবিরোধী’ নিয়ে তার নেতৃত্বেই ‘কায়সার বাহিনী’ গঠন করেন এই মুসলিম লীগ নেতা। মুক্তিযুদ্ধের শেষ দিকে তিনি লন্ডনে পালিয়ে যান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশে ফেরেন এই রাজাকার কমান্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com