শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনা প্রেসক্লাব নির্বাচনে সরোয়ার সভাপতি,সম্পাদক তরিকুল

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধিঃ খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন গতকাল বৃহস্পতিবার-২০২৬ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি ও মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক মো. আরিফুল ইসলাম বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহসভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট ও কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট এবং পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মো. আনিস উদ্দিন ৮৩, সোহেল মাহমুদ ৮৩ ও কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com