শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনা মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামে অগ্নিসংযোগ

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন

নঈমুল আলমঃ খুলনার মহেশ্বরপাশা (সিএসডি) খাদ্য গুদামে ভিতরে গণেশের বাসায় ২৯ এপ্রিল বুধবার ভোর ৫ টার দিকে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে,এই অগ্নিসংযোগে ১ থেকে দের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা যায়, গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকলেও অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের জানান।

ঘটনার খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) উর্ধ্বতন কর্মকর্তাসহ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেনসহ খাদ্য পরিদর্শক মো: রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।তারা বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এদিকে, গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন ও ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক এই নাশকতামূলক কর্মকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।

স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চরম উদ্বেগ বিরাজ করছে তারা খাদ্য গুদামের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com