শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ইয়াকুব আলীঃ খুলনার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ-পুলিশ টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা (৫০)-এর মরদেহ নদীর তীরে ভেসে ওঠে। অপর জেলে মুকেন্দ মণ্ডল (৪২)-এর মরদেহ একই নদীর ত্রিমোহনায় ভেসে ওঠে।

স্থানীয়দের সহযোগিতায় ভিন্ন ভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।আংটিয়ারা নৌ-পুলিশের (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নিহত উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডল নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com