শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

গলাচিপায় নারীকে আটকে রেখে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:৫১ অপরাহ্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক নারীকে আটকে রেখে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার হরিদেবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী উপজেলার ছোটগাবুয়া গ্রামের বাসিন্দা মো. ছালমা বেগম।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি নিজ বাড়ি থেকে গলাচিপা যাওয়ার পথে হরিদেবপুর বাজার সংলগ্ন একটি দর্জি দোকানের সামনে পৌঁছালে একই এলাকার কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি দোকানের ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তার সঙ্গে থাকা বোনের ছেলে নোমানকেও মারধর করে গুরুতর আহত করা হয় বলে জানা গেছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী জানিয়েছেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

⚖️ আইনগত দৃষ্টিকোণ:

বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী, কোনো নারীকে জোরপূর্বক আটক রাখা, শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির চেষ্টা গুরুতর দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com