শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মাগুরায় চাল বিতরণে অনিয়মের প্রতিবেদন করায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

জেলা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলায় সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ ও ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির আওতায় কার্ডধারীদের প্রতি জনকে ১০ কেজি করে চাল দেওয়ার নির্দেশ থাকলেও শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নে অভিযোগ ওঠে, সেখানে ৭ থেকে ৮ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এ সময় স্থানীয় ইউপি প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠে।

পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়মের কথা উল্লেখ করা হয়।

এরপর অভিযোগ ওঠে, সংশ্লিষ্টরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় দুই সাংবাদিকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের দাবি, এটি সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের একটি প্রচেষ্টা। তারা দ্রুত এই মামলার নিরপেক্ষ তদন্ত ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com