শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সবুজ খান,খুলনা প্রতিনিধিঃ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

জানা গেছে, নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। সিটি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং চলমান কার্যক্রম তদারকির দায়িত্ব তার ওপর ন্যস্ত থাকবে।

এ ছাড়া কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়ের বিষয়গুলোও তিনি দেখভাল করবেন। স্থানীয় সরকার বিভাগের অধীনে থেকে আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবেই এই পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং নাগরিক সেবা স্বাভাবিক রাখতে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুর্নীতি রিপোর্ট ২৪.কম

অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ✊🟥🟩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com