শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনায় স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন, নির্বাচন ও আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

নঈমুল আলমঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা সফর করেছেন। দুপুর ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি খুলনা বিজিবি সেক্টর সদর দপ্তরের হেলিপ্যাডে অবতরণ করেন।সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল, বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি।

‎হেলিপ্যাডে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান খুলনা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোখতার আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, যশোর রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি।এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা ও নিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো অনিয়ম, শৈথিল্য বা দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে তিনি খুলনা বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।সভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টারযোগে খুলনা ত্যাগ করেন।

‎মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com