শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনায় তারেক রহমানের নির্বাচনী জনসভা, খালিশপুর প্রভাতী স্কুল মাঠে 

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

মোস্তফা কামাল রিপনঃ‎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনি জনসভার ধারাবাহিকতার অংশ হিসেবে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনি জনসভা। এ উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভা স্থলে পৌঁছেছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রভাতী স্কুল মাঠ ও আশপাশের এলাকায় জনসমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে খুলনা মহানগরীসহ আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। ঢাকঢোল পিটিয়ে ও বাদ্যযন্ত্রের তালে তালে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।বেলা সোয়া ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা কাজী আবু রহীম।জনসভায় সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।সমাবেশে বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের আব্দুর রউফ, সাতক্ষীরা-৪ আসনের ড. মনিরুজ্জামান, বাগেরহাট-৩ আসনের ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে, বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকির হোসেন, খুলনা-৫ আসনের আলী আসগর লবি, খুলনা-৪ আসনের আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনের নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিএনপির পরিকল্পনাও জানান তারার। চলছে নেতাকর্মীদের বক্তব্য। এ আয়োজনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com