শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

নকশা অমান্য করে ভবন নির্মাণ: দক্ষিণখানের কাওলায় রাজউকের কঠোর অভিযান

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় অনুমোদিত নকশা লঙ্ঘন করে গড়ে ওঠা অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজউক জোন–২/২-এর আওতাধীন বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নকশা বহির্ভূতভাবে নির্মিত একাধিক ভবনের অবৈধ বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইন অমান্যকারী ১২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে করে ভবিষ্যতে যেন কোনোভাবেই অবৈধ নির্মাণ কার্যক্রম চালানো না যায়—সেই লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজ উদ্যোগে নকশা বহির্ভূত অংশ অপসারণের লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করা হয়েছে। রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com