শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ভালুকায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম আদায়, মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ২:০১ অপরাহ্ন

আবুল কালাম আজাদ,জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন–এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে।

অভিযানকালে মেসার্স আলিফ গ্যাস স্টোর–এ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অতিরিক্ত দাম আদায় বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com