শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মাগুরা-২ আসন,বেকার’ প্রার্থী মোয়াজ্জেমের নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, স্ত্রীর ৮ ভরি স্বর্ণ

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১:৪০ অপরাহ্ন

মোঃ উজ্জ্বল হোসেন শান্তঃ থাকেন সরকারি কোয়ার্টারে, স্ত্রীর পেশা গৃহিণ ‘বেকার’ প্রার্থী মোয়াজ্জেমের নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, স্ত্রীর ৮ ভরি স্বর্ণ সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস শতকোটি টাকার আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন বেকার অবস্থায় মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

ক্ষমতার অপব্যবহার করে তদ্বির, টেন্ডার বাণিজ্যসহ শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছরের ২১ এপ্রিল উপদেষ্টার এপিএস পদ হারান মোয়াজ্জেম হোসেন। এরপর থেকে বর্তমানে তিনি ‘বেকার’ বলে নিজের হলফনামায় উল্লেখ করেছেন।

মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সংসদ সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেনের নিজের নামে নগদ অর্থ রয়েছে মাত্র ১ লাখ ৪৫ হাজার টাকা। তার কোনো আয় নেই এবং দেশে কিংবা বিদেশে কোথাও কোনো আয়ের উৎস বা অর্থনৈতিক সম্পদের তথ্য তিনি উল্লেখ করেননি। হলফনামার আয়ের উৎস সংক্রান্ত ঘর পুরোপুরি ফাঁকা রয়েছে।

হলফনামায় নিজের পেশার ঘরে তিনি স্পষ্টভাবে ‘বেকার’ শব্দটি উল্লেখ করেছেন। একই সঙ্গে স্থাবর সম্পত্তির ঘরেও কোনো জমিজমা বা অন্য কোনো সম্পদের অস্তিত্ব দেখানো হয়নি।

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর দক্ষিণপাড়া গ্রামের দরিদ্র কৃষক আজিজার মণ্ডলের মাস্টার্স পাস ছেলে মোয়াজ্জেম হোসেন বর্তমানে স্ত্রী মারিয়া ফেরদৌসী মনিরাকে নিয়ে ঢাকার শ্যামলী এলাকার ‘নবনীড়’ সরকারি কোয়ার্টারে বসবাস করছেন। তার স্ত্রীর পেশা গৃহিণী বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

হলফনামার ৭ নম্বর ক্রমিক অনুযায়ী, অস্থাবর সম্পদের মধ্যে মোয়াজ্জেম হোসেন নিজের নামে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ৮ ভরি স্বর্ণালঙ্কার দেখিয়েছেন। এছাড়া খাট, ফ্রিজ, আলমারি, সোফা ও টেবিল-চেয়ারসহ আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৬৫ হাজার টাকা। এসব সম্পদের বিপরীতে তিনি আয়কর দিয়েছেন মাত্র ৩০২ টাকা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন হলফনামায় আরও উল্লেখ করেছেন, তার কারো কাছে কোনো ব্যক্তিগত দেনা নেই এবং কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছেও তিনি ঋণগ্রস্ত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com