মেট্রো প্রতিনিধিঃ খুলনা নগরীর লবনচরা থানার শিপইয়ার্ড সংলগ্ন এলাকা থেকে আজ সোমবার ২৯ ডিসেম্বর রাত ০৪ টা থেকে সকাল ০৮ টা পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা মহানগর সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে একাধিক মামলার আসামি, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী ০৫ জন সন্ত্রাসীকে সন্ত্রাসী সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়।
অভিযানে নিম্নবর্ণিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়: শর্ট গানের কার্তুজ: ০৬ রাউন্ড। বিদেশি মদের বোতল: ০২ টি। দেশীয় অস্ত্র: ০২ টি। মোবাইল ফোন: ১১ টি।
আসামীরা হলেন-ইমন শরীফ (২৯)পিতা: আবুল বাশার গ্রাম মতিয়াখালী থানা লবনচর,সবুজ সাহা (২৯) পিতা মৃত আজিজুল গ্রাম মতিয়াখালি থানা লবণচরা,ফারুক হোসেন (৩১) পিতা হাবিব হাওলাদার গ্রাম নূরানীমহল্লা থানা সোনাডাংঙ্গা,শাহরিয়া (২৪) পিতা মোহাম্মদ আলী গ্রাম সিংগইল থানা কাউখালী জেলা পিরোজপুর,সজল খান (২২) পিতা হারুনুর রশিদ গ্রাম জয়কুর থানা কাউখালীজেলা পিরোজপুর।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের সেনাবাহিনী ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে উদ্ধারকৃত আলামত সহ লবণচরা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।