শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

এনসিপি নেতাকে গুলি করার প্রধান আসামি ঢাকাইয়া শামীমকে আটক করেছে র‍্যাব-৬

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

মেট্রো প্রতিনিধিঃ গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং খুলনা মহানগরীতে মোতালেব সিকদার (৪২)কে গুলিবিদ্ধ করার ঘটনার অন্যতম আসামি ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীমকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

‎এরই ধারাবাহিকতায় গতকাল রাতে (২৬ ডিসেম্বর ২০২৫) র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীম (৩২), পিতা: শামসুল হক, মাতা: সালেহা বেগম, গ্রাম: গোবরচাকা, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকে গ্রেফতার করে ।

‎ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীমের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় মাদক, দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন সহ মোট ০৭ (সাত) টি মামলা রয়েছে। একই অভিযানে শামীমের অপর সহযোগী মাহাদিন (২১), পিতা: মৃত শেখ ইব্রাহিম, মাতা: তাসলিমা বেগম, গ্রাম: গোবরচাকা,

‎থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকেও গ্রেফতার করা হয়। গুলি নিক্ষেপ এর ঘটনার সময়, বর্ণিত মাহাদিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

‎উল্লেখ যে, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর ১০৯ মজিদ সরণীর আল আকসা মসজিদ গলির “মুক্তা হাউজ” নামক বাসার নিচ তালায় অবস্থানকালে অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী মোঃ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা করেন।

‎এ ঘটনায় মোতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে সোনাডাঙা মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে খুলনা মহানগরীর সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‌্যাব-৬ সূত্রে জানা গিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com