শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

আহত যুবদল নেতা তারেক লক্ষ্মর খোঁজখবর নিতে মেডিকেল টিম

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:১৮ অপরাহ্ন

তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সহায়তা পৌঁছে দিলেন দলীয় নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান বিমানবন্দর থানা যুবদলের নেতা মোহাম্মদ তারেক লক্ষ্ম আজ মানবেতর জীবনযাপন করছেন—এমন সংবাদ প্রকাশের পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ তারেক লক্ষ্মর খোঁজখবর নিতে মেডিকেল টিম পৌঁছে যায় তার বাসায়।

দলীয় সিদ্ধান্তে পাঠানো মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন ডা. তৌহিদুর রহমান আউয়াল, যিনি আহত নেতার চিকিৎসার বিস্তারিত পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা নেন।

এ সময় এলাকায় উপস্থিত ছিলেন আশকোনা হোটেল মালিক সমিতির পক্ষ থেকে আবু শাহ, সাংবাদিক আবু হানিফ (আমাদের সময়), বিএনপি’র পক্ষ থেকে সোহাগসহ বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তারা আহত তারেক লক্ষ্মর পরিবারের সঙ্গে কথা বলেন এবং আর্থিক ও মানসিক সহায়তার আশ্বাস দেন।

মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক লক্ষ্ম বর্তমানে শারীরিকভাবে দুর্বল হলেও দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।

তারেক রহমানের নির্দেশে এই উদ্যোগটি এলাকায় প্রশংসিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলেন, “দলীয়ভাবে আমরা সবসময় আহত ও ক্ষতিগ্রস্ত সহকর্মীদের পাশে থাকব।”

📰 দুর্নীতির রিপোর্ট 24.com
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com