মেট্রো প্রতিনিধিঃ ৮অক্টোবর(বুধবার)খুলনা মহানগরীতে ৩১টি ওয়ার্ডের মধ্যে ২৬নং ওয়ার্ডের ওএমএস ডিলার পয়েন্ট পরিদর্শন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর হোসেন। মেসার্স মঞ্জুয়ারা এন্টার প্রাইজের প্রোঃ মঞ্জুয়ারা লাভলী, দুপুর ২টা ৩০মিনিটের সময় পরিদর্শনকালীন ডিলার পয়েন্টের দোকান ঘর বন্ধ আর কোন লোকজন না থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিদর্শক ডিসি ফুড প্রোঃ মঞ্জুয়ারাকে ডেকে দোকান ঘর খুলতে বলেন, দোকান ঘরের ভিতর বরাদ্দকৃত থেকে ১২০কেজি চাল ও আটা ১০০ মজুদ পায়।
এছাড়াও যেখানে বিক্রয় কর্যক্রম বিকেল ৫টা পর্যন্ত করার কথা, সেখানে ২টা৩০মিনিটে ডিলার পয়েন্ট ক্লোজ করে বাড়ি চলে যান।এতে স্পষ্ট হয় যে, চাল ও আটা বিক্রিতে অনিয়ম হয়েছে।
ডিসিফুডের নির্দেশনায় ওএমএস ২০২৪ এর ১৪ (গ)অনুযায়ী আগামী ০৯/১০/২০২৫ইং তারিখ মেসার্স মঞ্জুয়ারা এন্টার প্রাইজের অনুকূলে বরাদ্দ স্থগিতসহ জরিমানা করা হয়েছে। এবং সতর্ক করা হয়েছে।
পরিদর্শন শেষে সংবাদকর্মিদেরকে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসিফুড) মোঃ তানভীর হোসেন বলেন, ওএমএসএর চাল ও আটা হতদরিদ্র মানুষের মাঝে সঠিকভাবে বিতরণ করতে হবে।