নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান থানা এলাকায় মিনি কাভার্ড ভ্যানে করে কেরু মদ বহনের সময় ৩৬০ লিটার (৫২৮ বোতল) মদসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাব-১-এর একটি আভিযানিক দল গুলশান ডি.সি.সি (উত্তর) পাকা সুপার মার্কেট এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৫২৮ বোতল কেরু মদসহ একটি মিনি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম, ৫১-৯৬৫২) জব্দ করা হয় এবং মাদক ব্যবসায়ী মো. জুবায়ের ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ সদর হলেও বর্তমানে সে বাড্ডা থানাধীন গোদারাঘাট এলাকায় বসবাস করছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।