নঈমুল আলমঃ খুলনা জেলার উপজেলা ও মহানগর পর্যায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) এর পণ্য পেয়ে সল্প আয়ের পরিবারের আনন্দ মুখর অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। খুলনার আঞ্চলিক কর্যালয় সুত্রে জানা যায় যে,খুলনায় উপজেলা পর্যায়ে ৮৬ জন ও মহানগরীর ৩১ টা ওয়ার্ডে ১৭৬ জন ডিলার ডিলারের মাধ্যমে ১ লাখ ২৬ হাজার পরিবারের মধ্যে পন্য বিতরণ করা হয়। স্মার্ট কার্ডের মাধ্যমে সকল পরিবারের মাঝে পণ্য দেওয়া হয়। প্রতিটি কার্ডধারী পরিবার ৫ কেজি চাল,২ কেজি চিনি,২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। যার প্যাকেজ মুল্য ৫৪০ টাকা। প্রতিটি পরিবার উপজেলার ইউনিয়ন এবং মহনগরি ওয়ার্ড পর্যায়ে মাসে ১ বার এই পন্য ডিলারের মাধ্যমে ক্রয় করতে পারবে। তবে খুলনায় উপজেলা এবং মহানগরের ডিলারদের সঙ্গে আলাপকালে তারা জানান,প্রতি মাসে টিসিবি পণ্য দিতে আমাদের সমস্যায় পড়তে হয়।
টিসিবি এর চালগুলো গোডাউন থেকে বের করে দেয়, গোডাউনের স্কেলে মাপ দিয়ে দেয় অথচ প্রতি মাসে চাল মিটারে মেপে দেওয়ার পর কিছুটা কম হয়। টিসিবি খুলনা আঞ্চলিক কার্যলায়ের অফিস সহকারী কাম কম্পিউটার মোঃ রাব্বি হোসেন বলেন,গত আগস্ট মাসে ৫৬ হাজার ১৭৪ জন পরিবারকে টিসিবি পন্য দেওয়া হয়েছে। ডিলাররা আমাদের কাছ থেকে পন্য ক্রয় করে ৫১৫ টাকা,সেই পন্য কার্ডধারী পরিবারের নিকট বিক্রি করবে ৫৪০ টাকা। এটা সরকারিভাবে নীতিমালা মোতাবেক।
ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খুলনা আঞ্চলিক কার্যলায়ের যুগ্ম পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন,টিসিবি পন্য প্রতি মাসে যে সকল পরিবারদের মাঝে সল্পমুল্যে বিতরণ করা হয়।
এরমধ্যে ৫ কেজি চাল,২লিটার সয়াবিন তেল, ২কেজি মশুরির ডাল এবং ২কেজি চিনি। এই সেবা হতদরিদ্র পরিবারের লোকেরা পাচ্ছেন। বিতরণকৃত প্রতি কেজি চালের মুল্য ৩০টাকা,প্রতি কেজি ডালের মুল্য ৬০ টাকা,প্রতি লিটার তেলের ১০০টাকা,এবং প্রতি কেজি চিনির মুল্য ৭০টাকা। যা বতর্মান বাজার মুল্য থেকে অনেক কম। এক্ষেত্রে স্মার্ট কার্ডধারী সকলের সাশ্রয় হচ্ছে এবং কম দরে পণ্য পেয়ে সবাই খুবই আনন্দিত।