নঈমুল আলমঃ খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজি সাইফুদ্দিন এর সঠিক দিক নির্দেশনা এবং তদারকির কারণে খুলনা মহানগরীর ৩১ ওয়ার্ডে চাল-আটা নেয্যমুল্যে বিক্রি চলছে। ২৭ টা ওয়ার্ডে ডিলারের মাধ্যমে এবং বাকি ৪ টি ওয়ার্ডে নিজস্ব ব্যবস্হাপনায় এই কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন একটা ওয়ার্ডের জন্য ১ টন চাল এবং ১ টন আটা বরাদ্দ রয়েছে। সেক্ষেত্রে প্রতি ওয়ার্ডে ২ শ জন পুরুষ মহিলা ৫ কেজি আটা এবং ৫ কেজি চাল ক্রয় করতে পারবে।
তবে সংবাদকর্মীরা অনেক ওয়ার্ডে ঘুরে দেখা যায় ৫/৪ বা ৩ কেজি করে চাল আটা দেওয়া হচ্ছে। সরজমিন ঘুরে দেখা যায় প্রতি ওয়ার্ডে লোকজন এসে হাজির হয়েছে ২৫০/৩৫০ জন। সেক্ষেত্রে সবাইকে দেওয়ার জন্য তারা এই পন্থা অবলম্বন করছে। চাল আটা নিতে আশা একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে তারা জানান, মাল একটু কম পেলেও সবাই পাচ্ছি,এজন্য আমরা অনেক খুশি। প্রতি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ডিলার হলেন,
১নং ওয়ার্ডে মেসার্স ডায়মন্ড ব্রাদাস মালিক সৈয়দ এনামুল হাসান,২নং ওয়ার্ডে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ মালিক আরমান শিকদার সেন্টু,৩নং ওয়ার্ডে মেসার্স রওশন এন্টারপ্রাইজ মালিক শেখ রওশন মুস্তাফিজ,৪ নং ওয়ার্ডে মেসার্স এস এম ট্রেডার্স মালিক গোলাম সামদানী,৫ নং ওয়ার্ডে মেসার্স মনিরা কনস্ট্রাকশন মালিক খবির উদ্দিন,৬নং ওয়ার্ডে মেসার্স মনোয়ারা এন্টারপ্রাইজ মালিক মনোয়ারা বেগম,৮ নং ওয়ার্ডে মেসার্স নাজমুল ট্রেডার্স মালিক সেলিম রেজা, ৯নং ওয়ার্ডে মেসার্স খান ট্র্রেডার্স মালিক আবুল কালাম আজাদ, ১১নং ওয়ার্ডে মেসার্স নোবেল এন্টারপ্রাইজ মালিক মোঃ রাসেল,১৩ নং ওয়ার্ডে শহীদ ট্রেডার্স মালিক শহিদুল ইসলাম,১৪ নং ওয়ার্ডে মেসার্স সুলতান এন্ড সায়মইয়ান এন্টারপ্রাইজ মালিক সেলিম আহম্মেদ,১৬ নং ওয়ার্ডে মেসার্স বিউটি ট্রেডার্স মালিক মোঃ হাসান,১৭ নং ওয়ার্ডে মেসাস সুলতানা এন্টারপ্রাইজ প্রোঃ সাঈয়েদুজ্জামান মোল্লা সম্রাট,১৮ নং ওয়ার্ডে মেসার্স এস এম এন্টারপ্রাইজ মালিক ওয়েদুজ্জামান ইসলাম,১৯ নং ওয়ার্ডে মেসার্স নির্মাণ এন্টারপ্রাইজ মালিক এস এম আলাউদ্দিন,
২০ নং ওয়ার্ডে মেসার্স ছালাম এন্টারপ্রাইজ মালিক আঃ ছালাম ঢালী,২১ নং ওয়ার্ডে মেসার্স কনিকা এন্টারপ্রাইজ মালিক বিদ্যুৎ রায়, ২২নং ওয়ার্ডে মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ মালিক খলিল হোসেন রাজন,২৩নং ওয়ার্ডে মেসার্স কাশফিয়া এন্টারপ্রাইজ মালিক গোলাম মোর্শেদ,২৪ নং ওয়ার্ডে মেসার্স রুবেল ষ্টোর মালিক নিশাত পারভীন,২৫ নং ওয়ার্ডে মেসার্স আসাদ ষ্টোর মালিক মোঃ আসাদুজ্জামান শেখ,২৬ নং ওয়ার্ডে মেসার্স মঞ্জুয়ারা এন্টারপ্রাইজ মালিক মঞ্জুয়ারা লাভলী,
২৭নং ওয়ার্ডে মেসার্স লিভানা এন্টারপ্রাইজ মালিক লিভানা পারভীন,২৮ নং ওয়ার্ডে মেসার্স হাবিব এন্টারপ্রাইজ মালিক হাবিবুর রহমান,২৯ নং ওয়ার্ডে মেসার্স মেহেরুননেছা এন্টারপ্রাইজ মালিক মাহবুবুর রহমান, ৩০ নং ওয়ার্ডে মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজ মালিক মোঃ স্বপন, ৩১নং ওয়ার্ডে মেসার্স ইসমাইল ট্রেডার্স মালিক ইসমাইল।