শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তীত রাখার  দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

পরেশ দেবনাথঃ / ১০৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

পরেশ দেবনাথঃ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তীত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শুক্রবার (২২ আগস্ট-২৫) প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আয়ুব খান, রমেশ চন্দ্র দত্ত, সদস্য রাজ্জাক আহমেদ রাজু, শাহীনুর রহমান, আব্দুল মোমিন, আব্দুল করিম, রাবেয়া ইকবাল, কামরুজ্জামান রাজু, বিল্লাল হোসেন, জাকির হোসেন।

মানববন্ধন ও সমাবেশে যশোর-৬ কেশবপুর আসন অপরিবর্তীত রাখার জোর দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হয়। এছাড়াও কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আগামী রোববার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদের- ৯০ যশোর-৬ কেশবপুর আসনটি ১৯৭৯ সাল থেকে স্বতন্ত্র মর্যাদা নিয়ে চলে আসছে। যশোর-৬ আসনের সীমানা পুর্নগঠনের জন্য গত ৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। প্রস্তাবিত ৯০ নং নির্বাচনী এলাকা যশোর-৬ আসনে অভয়নগর উপজেলা, মণিরামপুরের ৬টি ইউনিয়ন-ঢাকুরিয়া, হরিদাসকাটি, কুলটিয়া, দুর্বাডাঙ্গা, নেহালপুর ও মনোহরপুর এবং কেশবপুর উপজেলার তিনটি ইউনিয়ন-সুফলাকাটি, পাঁজিয়া ও গৌরিঘোনা অন্তর্ভুক্তির আবেদন করেছেন। কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে সংসদীয় আসনটি অপরিবর্তীত রাখার দাবি জাননো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com