শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বনানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা: কুমিল্লা থেকে দুই আসামী গ্রেফতার

তাছলিমা তমাঃ  / ১৪৭ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীর বনানীতে শিশা লাউঞ্জে যুবক রাহাত হোসেন রাব্বীকে ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব -১।
আজ সকালে সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন র‍্যাব ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
র‍্যাব জানায়, গত ১৪ আগস্ট ভোরে বনানীর ১১ নং রোডের হাউজ-১০০ এর চতুর্থ তলায় থ্রি সিক্সটি শিশা লাউঞ্জ থেকে নামার সময় রাহাতকে মুন্না ও মাকসুদুর রহমান হামজা পথরোধ করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে মুন্না পাঞ্জাবীর পকেট থেকে ধারালো চাকু বের করে রাহাতকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর র‍্যাব-১ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট কুমিল্লার বরুড়া থানার গামরুয়া এলাকায় র‍্যাব-১ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে মাকসুদুর রহমান হামজা ও মুন্না কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে জানায়, বনানী শিশা লাউঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে রাহাতের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার দিন ভোররাতে রাহাত তাদের লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলায় পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পরবর্তীতে ১৬ আগস্ট মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকুটি উদ্ধার করে র‍্যাব।
গ্রেফতারকৃতদের বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত রাহাতের বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন,

সিংক: লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com