শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

চৌগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

লাবলুর রহমান,জেলা প্রতিনিধিঃ  / ২৬১ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

যশোরের চৌগাছায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নমূলক দিক নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি ও চৌগাছা মডেল স্কুলের প্রধান শিক্ষক মাষ্টার কামাল আহম্মেদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, সিংহঝুলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষিবিদ আবু জাফর উবাইদুল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল খালেক, থানা কর্মকর্তা এস আই সলিমুল হক, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, “বর্তমানে চৌগাছার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং উপজেলার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com