শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনায় ২ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

নঈমুল আলমঃ / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

নঈমুল আলমঃ দুইদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। ফলে খেটে খাওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে। মার্কেট-বাজারেও ক্রেতা কম। মার্কেট-বাজার খুলছে বেলা করে।সোমবার ও মঙ্গলবার (২৯ জুলাই) বৃষ্টির কারণে খুলনার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রিকশাচালক জামশেদ মিয়া বলেন, ‘সোমবার সকাল থেইকা বর্ষা হইতেছে। সেরকম ট্রিপ পাই নাই। ভিজে ভিজে সারাদিন রিকশা চালাইছি। লোকজন রাস্তায় খুব কম। এক বেলা বইসা থাকলে আমাগে ঘরে বাজার যাইবো না। এজন্য বৃষ্টি হইলেও রিকশা নিয়া বাহির হইছি।’নতুন বাজারের সবজি ব্যবসায়ী শামসু কাজী বলেন, ‘বাজারে খদ্দের নাই কোন। সকাল থেকে ২০০ টাকার বেচাকেনাও হয় নাই। বৃষ্টি হলে লোকজন ঘর থেকে বাহির হতে চায় না।’

কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহানা আক্তার বুলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় ছাতা নিয়ে বের হয়েছি। নইলে এমন বৃষ্টিতে বের হতাম না।‘ডাকবাংলো মার্কেটের পাদুকা ব্যবসায়ী শেখ তৌহিদ আহমেদ বলেন, ‘সোম আর মঙ্গলবার দোকানে কোনো কাষ্টমার নাই। দিনব্যাপী বৃষ্টি হওয়ায় ক্রেতা নেই মার্কেটে। বেচাকেনা কম হলে মাস শেষে জটিলতায় পড়তে হয়।’

ইজিবাইক চালক আক্কাস আলী বলেন, ‘বৃষ্টির সময় যাত্রীদের চাপ কম থাকে। মানুষ বাসা থেকে দেরি করে বের হয়। এজন্য যাত্রীর অভাবে বিভিন্ন পয়েন্টে বেকার বসে থাকতেও হয়।’

ট্রান্সপোর্ট ব্যবসায়ী বেলাল হাওলাদার বলেন, ‘বৃষ্টি কারণে দূরের ট্রিপ নাই। ড্রাইভার, হেল্পার- শ্রমিকরা কাজ না থাকায় অলস সময় বসে আছেন।’তিনি আরও বলেন, পাইকার ব্যবসায়ীরা বৃষ্টির কারণে দূর-দূরান্তে মালামাল পাঠাচ্ছেন না।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকাল ও পরশু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৪ মি.মি. বৃষ্টি হয়েছে এবং মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩৮ মি.মি. বৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com