শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

চৌগাছায় একসাথে তিন শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

লাবলুর রহমান,জেলা প্রতিনিধিঃ / ২০৩ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম থেকে তিন শিশু মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) আছরের আযানের পরপরই তারা বাড়ি থেকে বের হয়, এরপর থেকে আর তাদের খোঁজ মিলছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার ও স্বজনরা।

নিখোঁজ তিন শিশুর মধ্যে রয়েছে স্থানীয় দুইজন এবং একজন বেড়াতে আসা শিশু। নিখোঁজ শিশুরা হলেন ফারিহা (১৩), ফায়জা (১১) এবং তাবাসসুম (৯)। ফারিহা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার পিতা বাদল হোসেন একজন সার ব্যবসায়ী। ফায়জা জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার পিতা ইসমাইল মালয়েশিয়া প্রবাসী। আর তাবাসসুম চৌগাছা বেলেমাঠ গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে নানার বাড়ি জাহাঙ্গীরপুরে বেড়াতে এসেছে। তার পিতা জসিম উদ্দিন, তিনিও মালয়েশিয়া প্রবাসী।

শিশুদের একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলো চরম উদ্বেগে রয়েছেন। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়ি, প্রতিবেশী ও পরিচিতদের কাছে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।

ফারিহার পিতা বাদল হোসেন জানান, “বিকেলে তারা বাড়ি থেকে বের হয়। আমরা ভেবেছিলাম একটু পরে হয়তো ফিরবে, কিন্তু রাত হয়ে গেলেও ফেরেনি। সব জায়গায় খোঁজ নিয়েছি, কোনো খোঁজ নেই। এখন থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুদের দ্রুত সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুদের খোঁজ পান, তাহলে ০১৭৯৫-৮৮০৪৭৭ (বাদল হোসেন) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com