শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

নৌকার চেয়ারম্যান-মেম্বার বহাল তবিয়তে—নজরুল ইসলাম খান বিকি

Reporter Name / ১৯৯ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধিঃ নাগরিক সংগঠন,সুসাশনের জন্য নাগরিক ‘সুজন’ এর সদস্য ও বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান বিকি বলেছেন যারা নৌকা প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচন করে ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার হয়েছেন তারা সারা বাংলাদেশে বহাল তবিয়তে আছেন। অপরপক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের নির্বাচিত সবাইকে অপসারণ করা হয়েছে।ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে জুলাই আন্দোলনে যারা হাসিনার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে লড়াই করেছে তাদের পুনর্বহাল করে বৈষম্যের অবসান করা জরুরি হয়ে পড়েছে।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরের পূবাইলের কুদাব এলাকায় নিজ অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সুসাশনের জন্য এলাকার সুশীল ও সামাজিক ভাবে সৎ শিক্ষিত গ্রহণযোগ্য নাগরিককে শূন্যপদে ফ্যাসিবাদের দোসরদের স্থলাভিষিক্ত করা এখন সময়ের দাবি। ফ্যাসিবাদমুক্ত করতে হবে স্থানীয় সরকার প্রশাসন। অন্যথায় স্থানীয় সরকার ব্যবস্থায় অচলতা ও স্থবিরতা কাটবেনা।

নজরুল ইসলাম খান বিকি আরও বলেন গাজীপুর মহানগরে ঈমাম-খতিবদের ঈদ বোনাস ও মাসিক ভাতা বন্ধ করা সিটি করপোরেশনের ঠিক হয়নি। আর ন্যায্য মূল্যে ৫ শ’ টাকা কেজি গরুর গোসত বিক্রি অসহায় দরিদ্র্য নাগরিকদের সঙ্গে মসকরা হিসাবে দেখছে নগরবাসী।সারাদিন অপেক্ষা করে রোজ নষ্ট করে সেই গোসতের কেজি পড়েছে পনের শ’ টাকা।এই আচরণ গাজীপুর নগরবাসির সাথে যায়না।তাছাড়া পূবাইলের একমাত্র খোরাইদ বেদে পল্লীতে ঈদ সহায়তা প্রদান করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, সেই সহায়তাও এবার উপেক্ষিত। গাজীপুর মহানগর তথা সমগ্র বাংলাদেশে ঈদ আনন্দকে গরিব আসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বিষয়গুলো খুব দ্রুত ভেবে দেখে জরুরিভাবে কার্যকর ব্যবস্থা নিতে হবে।অন্যথায় স্থানীয় সরকারের অধীনে নির্বাচিত ফ্যাসিস্ট বিরুধীদের মত গরিব আসহায় মানুষের ঈদ বৈষম্য তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com