শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কালোবাজারী চক্রের মূলহোতাসহ ০৮ জনকে রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

তাছলিমা তমাঃ বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে র‌্যাব-১, সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের তৎপরতা অব্যাহত আছে।

বিগত বছরগুলোতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অধিক সংখ্যক মানুষ ঘরে ফিরছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যক্তি ট্রেনের টিকেট কালোবাজারীর সাথে জড়িয়ে পড়ছে বলে জানা যায়। আপনারা জানেন যে, এবার প্রথম বারের মতো বাংলাদেশ রেলওয়ের শতভাগ টিকেট অনলাইন প্লাটফর্ম সহজ ডট কম এর মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট ছাড়ার সাথে সাথে টিকেট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। এতদ্সংক্রান্তে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল বর্ণিত অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেলওয়ে স্টেশনে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। বিভিন্ন রেলওয়ে স্টেশন হতে টিকেট কালোবাজারী চক্রের শিকড়ের অনুসন্ধানে তৎপর হয়।

এই চক্রের সাথে জড়িত অপরাধদের চিহ্নিতকরণ ও তথ্য উদঘাটনের লক্ষ্যে বিমানবন্দর স্টেশন এলাকায় প্রাথমিকভাবে আভিযানিক দল ফাঁদ পাতে। উক্ত ফাঁদে প্রথমে পা দেয় ১) উত্তম চন্দ্র দাস (৩৪), পিতা- হরি দাস, মোল্লাবাড়ি, কাওলা, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা যাকে ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকা হতে একটি অনলাইন টিকেটের প্রিন্টেড কপিসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে র‌্যাব-১ এর গোয়েন্দা চৌকশদল ঢাকার কাওলা হতে তারই ঘনিষ্ঠ সহযোগী ২) হাবীব আহমেদ (২৬), পিতা- আমিনুর ইসলাম, মোল্লাবাড়ি, কাওলা, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা, ৩) মোঃ ফারুক (৫৫), পিতা- লাবু সরকার, মোল্লাবাড়ি, কাওলা, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এবং বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী ৪) মোঃ জুবায়ের (২৯), পিতা- মোঃ আমিনুল ইসলাম, গ্রাম- হলনা নামাপাড়া, থানা- দক্ষিণখান, ঢাকা’কে তিনটি অনলাইন টিকেটের প্রিন্টেড কপিসহ আটক করা হয়। উত্তম চন্দ্র দাসের নিকট হতে জানা যায় যে, তিনি প্রতিবছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় ৫০০-৭০০ রেলওয়ে টিকেট অবৈধ উপায়ে কালোবাজারী করত। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় ০৩-০৪ লাখ টাকার মত অবৈধভাবে আয় করতেন বলে স্বীকার করেছেন। উল্লেখ্য উত্তম চন্দ্র দাস (৩৪) এর বিরূদ্ধে ইতোমধ্যে পুলিশের পিসিপিআর অনুযায়ী ০৪ টি মামলা রয়েছে।

এবার উক্ত ফাঁদে পা দেয় স্বয়ং বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী ৫) মোঃ সোহেল রানা (২১), পিতা- মোঃ শরিফুল ইসলাম, মহাখালী, থানা- বনানী, ডিএমপি, ঢাকা যাকে ছয়টি অনলাইন টিকেটের প্রিন্টেড কপিসহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এবার আটককৃতদের সাথে নিয়ে র‌্যাব-১ এর আভিযানিক দল গমন করে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী ৬) আব্দুল্লাহ আল মুমিন (৩০), পিতা- মোঃ আবুল হাসেম, আহমদ বাগ, থানা- শাজাহানপুর, ডিএমপি, এবং ৭) প্রকাশ চন্দ্র রায় (৩৪), পিতা- সকাল চন্দ্র রায়, কামলাপুর রেলওয়ে স্টেশন, থানা- শাজাহানপুর, ডিএমপি, ঢাকা’কে আটক করা হয়। আটককৃতদের মোবাইল যাচাই-বাছাই করে দেখা যায় তারা প্রত্যেকে টিকেট কালোবাজারীর সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। উল্লেখ্য আটককৃত প্রকাশ চন্দ্র রায় (৩৪) এর সাথে অনলাইন প্লাটফর্ম সহজ ডট কম এর কিছু অসাধুকর্মী টিকেট কালোবাজারীর সাথে জড়িত আছে মর্মে স্বীকার করেন। উক্ত চক্রের অন্যতম গ্রাহক ৮) কামরুজ্জামান(৩৫), পিতা- খলিলুর রহমান, কসাই বাজার, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা’কে আটক করা হয়। আরো উল্লেখ্য যে, উক্ত কামরুজ্জামান(৩৫) সাধারনত প্রতিমাসে ১০০-১৫০ এর অধিক টিকেট উক্ত কালোবাজারীর চক্র হতে ক্রয় করত বলে জানা যায়। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ১২ টি মোবাইল ফোন এবং নগদ- ৩,০৩,০৪২/- টাকা উদ্ধার করা হয়। ধৃত অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com