শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কেশবপুরে শেকড়ের সন্ধানের আয়োজনে সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ন

পরেশ দেবনাথ: “যা কিছু মানুষের কল্যাণে তারই সাথে শেকড়ের সন্ধানের” এই প্রতিপাদ্যে কেশবপুরে শেকড়ের সন্ধানের আয়োজনে সুশীল সমাজ গঠনে করণীয় ও আত্মমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর-২৪) সন্ধ্যায় শহরের পিটিএফ এর সভাকক্ষে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের-এর সভাপতিত্বে এবং শেকড়ের সন্ধানের নির্বাহী পরিচালক মিজানুর রহমান মায়ার পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আসর ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি দিলারা মজিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদ্য নির্বাচিত “কৃষ্টিবন্ধন”, যশোরের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক এম এ কাশেম অমিয়, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ।

স্বরচিত কবিতা আবৃত্তি করেন, বাংলাদেশ বেতার খুলনার শিল্পী স্বরচিত কবিতা পাঠ করেন চারণ কবি বাবুল আহমেদ, কবি মনিরুজ্জামান, কবি আব্দুস সালাম মুর্শিদী, কবি জাকারিয়া হোসেন, কবি আব্দুল্লাহ আল মাসুদ, কবি এ কে এম শহিদুল্লাহ, কবি আলী আহমেদ, কবি আব্দুল্লাহ আল গালিব, আনিসুর রহমান, নাসির উদ্দিন, নূর হোসেন বাধল প্রমূখ।

এছাড়া কবি এম এ কাসেম অমিয় “কৃষ্টিবন্ধন”, যশোরের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশেষ ভাবে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন, শেকড়ের সন্ধানের নির্বাহী পরিচালক কবি মিজানুর রহমান মায়া। অতিথিবর্গের আলোচনার মাঝে মাঝে পরিচালক তাঁর আলোচনায় সংগঠনের ভাবিষ্যৎ পরিকল্পনার কথা ও সাহিত্য সেবার পাশাপাশি দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি চালুর অভিপ্রায় ব্যক্ত করেন।
ছবিঃ
১৭/১১/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com