শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

দক্ষিণখানে খসরু চৌধুরী এমপির কম্বল বিতরণ

Reporter Name / ৩১২ Time View
Update : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ২:০৩ অপরাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীর দক্ষিণখানের ৪৮ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি।

শুক্রবার সকালে দক্ষিণখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সহস্রাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এছাড়া, এ বছর শীতে খসরু চৌধুরীর পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের ৭টি থানার ১৪টি ওয়ার্ডে ২৫ হাজারেরও অধিক কম্বল বিতরণ করা হয়েছে। শীতের শুরু থেকেই ধারাবাহিকভাবে প্রতিদিনই কম্বল বিতরণ করা হচ্ছে।

কম্বল বিতরণকালে কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী এমপি বলেন, প্রতি বছর শীতকাল আমাদের মাঝে আসে। আবার চলেও যায়। কিন্তু কষ্ট হয় অসহায় ও দুঃখী মানুষের। হাড় কাঁপানো শীতের হাত থেকে বাঁচাতে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য আপনিও কিছু করুন। আপনার একটু চেষ্টা একজন শীতার্ত মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে। তাদের প্রতি একটু সদয় হোন।

কম্বল বিতরণকালে দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুজ্জামান মিঠু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শামিম, ইঞ্জিনিয়ার হীরা আহমেদ রতনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com