শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কেশবপুরে কৰি তাপস দে’র প্রথম কাব্যগ্রন্থ ”প্রজাপতি প্রেম”-এর প্রকাশনা উৎসব

Reporter Name / ৪০১ Time View
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন

পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়ায় কৰি তাপস দে’র প্রথম কাব্যগ্রন্থ ”প্রজাপতি প্রেম”-এর প্রকাশনা উৎসব যাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ-এর আয়োজনে সংগঠনের কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কবি নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার-এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ”প্রজাপতি প্রেম কাব্যগ্রন্থ”-এর লেখক কবি তাপস দে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি, নাট্যকার, গবেষক, সব্যসাচী লেখক মুহম্মদ শফি। প্রধান অতিথি ‘প্রজাপতি প্রেম” কাব্যের মোড়ক উন্মোচন করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখক ও গবেষক হাসেম আলী ফকির।

বক্তব্য রাখেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ-এর সাধারণ সম্পাদক, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কবি মোতাহার হোসাইন, কেশবপুর উপজেলা খেলাঘরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি ও পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুরালী গোলদার, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, এস,এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, রাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুণ্ডু, আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি উজ্জ্বল ব্যানার্জী, বৃহত্তর পাঁজিয়া কালীবাড়ি মন্দিরের সভাপতি, ক্রীড়া সংগঠক কবি সমীর দাস, পাঁজিয়া বইমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়, বিপ্রতীপ সাহিত্য কাগজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক নয়ন বিশ্বাস, সংগঠনের উপদেষ্ঠামণ্ডলীর সদস্য প্রদীপ ব্যানার্জি, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি সুব্রত বসু, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর সহ-সভাপতি ও সমাজ কর্মী কবি মাসুদা বেগম বিউটি, অনার্স পড়ুয়া ছাত্রী রিম্পা বসু চৈতী, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর কার্য্যনির্বাহী কমিটির সদস্য ও (বাসাসেস) সংগঠনের কোষাধ্যক্ষ কবি প্রনব মণ্ডল মানব, কবি ও সাংবাদিক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ, কবি ও ছড়াকার দীপক বসু, কবি দেবাশীষ চক্রবর্ত্তী, কবি আলী আব্বাস, কবি কৃষ্ণপদ সরকার, কবি তাপস বিশ্বাস প্রমূখ।

কৰি তাপস দে’র প্রথম কাব্যগ্রন্থ ”প্রজাপতি প্রেম” -এর প্রকাশনা উৎসবে ষাটোর্ধ কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, নাট্যকার উপস্থিত হওয়ায় অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হয়। বক্তারা বলেন, পাঁজিয়া একটি ঐতিহাসিক স্থান। এখানে অনেক কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, নাট্যকার, রাজনীতিবিদদের জন্ম। তাঁরা বহুকাল ধরে তাদের চর্চা-কার্য চালিয়ে যাচ্ছেন। নির্দিষ্ট একটি স্থান হলে তাঁদের চর্চাকার্য আরও জোরেশোরে চালিয়ে যেতে পারতেন এবং বাংলাদেশে সাংস্কৃতিক শিল্পের উন্নতি ঘটতো বলে বক্তারা বিশ্বাস করেন। তাঁরা উর্ধতন কতৃপক্ষের নিকট ঐতিহ্যবাহী পাঁজিয়াতে একটি অডিটোরিয়ামের জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com