শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

এমআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাজ্জাদুল হাসানকে বোর্ড অব ট্রাস্টিজের ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ৩০২ Time View
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ন

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

একই সঙ্গে নেত্রকোনা ৪ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

আজ ৮ অক্টোবর (রোববার) বিকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভাকক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের ৭৮তম সভায় তাঁদেরকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, হাসুমনির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোশ্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল এবং রেজিস্ট্রার ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সচিব ড. মোঃ মোয়াজ্জম হোসেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব সাজ্জাদুল হাসান, এমপি কে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com