শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রুপান্তরিত করার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে ……. মেয়র আতিকুল ইসলাম।

Reporter Name / ২৮৭ Time View
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৩:১৬ অপরাহ্ন

তামান্না আক্তার হাসি ঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রুপান্তরিত করার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে।

আজ সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর বাংলাদেশ ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সামনে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার সময় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, আমাদের সকলকেই লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল দশটায় ১০ মিনিট স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, তিনি নিজে আজ সকাল দশটায় ১০ মিনিট নিজের বাসাবাড়ি পরিষ্কার করার মাধ্যমে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটিকে বাস্তবায়ন করেছেন,
তিনি নগরবাসীদের মধ্যে যারা একযোগে এক‌ই সময়ে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে এবং তা ফেসবুকে শেয়ার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান।

ডিএনসিসি মেয়র বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধকল্পে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, নিজেদের বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

আতিকুল ইসলাম বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন”।

ডিএনসিসি মেয়র বলেন, করোনা মহামারী চলাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কার‌ও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭শে জুলাই থেকে ৭ই আগষ্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনী অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আতিকুল ইসলাম বলেন, সবার ঢাকা মোবাইল অ্যাপস ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে তথ্যবহুল সর্বোচ্চ ছবি সরবরাহকারীকে পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভবনে  এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত হলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬টি নগর সাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।  তিনি “মাস্ক আমার, সুরক্ষা সবার” উল্লেখ করে বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আমাদের সকলকেই সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

পরে ডিএনসিসি মেয়র উত্তরা ১২ নম্বর সেক্টরে মশক নিধনে চিরুনি অভিযান সরেজমিনে পরিদর্শন করেন এবং তাঁর উপস্থিতিতেই একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভার উৎপত্তিস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন পরিচালিত মোবাইল কোর্টে Assure নামক ডেভেলপার কোম্পানীর সাইট ইঞ্জিনিয়ারকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com