শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

করোনায় ফ্রী শপ খুলেছে thank you ফাউন্ডেশন

Reporter Name / ১৯১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৭:৪০ পূর্বাহ্ন

সংবাদদাতা – রাজধানীতে একটি মহতী ভিন্ন উদ্যোগ চোখে পরেছে । উত্তরার ৬ নং সেক্টরে রাজউক কাঁচাবাজারের সামনে ব্যানার টানিয়ে , পসলা সাজিয়ে বিনামূল্যে ও সামাজিক দূরত্ব মেনে দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ।

জানা যায় , সপ্তাহে প্রত্যেকদিন ( শুক্রবার ব্যতিত ) নির্দিষ্ট স্থানে পূর্বে নির্ধারিত কার্ডধারীরা একত্রিত হয়ে নিয়ম মেনে প্রত্যেক সপ্তাহে ৫০০ পয়েন্টের বাজার করতে পারবেন । সকাল ১০ টা থেকে চলবে দুপুর ১২ পর্যন্ত , এই বিনামূল্যের পন্যের বাজার । চাইলেই কেউ এর বেশী বাজার করতে পারবেন না । নিত্যপণ্যের মধ্যে দেখা গেছে শাক-সবজী , তৈল,ডাল,চাল,আলু ও অন্যান্য দ্রব্য । আর এই বন্ধু বাজারের ক্রেতা অভাবী ও দূরস্থ্য মানুষেরা ।

আমাদের সংবাদদাতা জানান , মূলত থ্যাংক ইউ ফাউন্ডেশন বাংলাদেশের একটি চ্যারিটি প্রতিষ্ঠান । সমমনা কিছু নানান বয়সের মানুষ একত্রিত হয়েছে মানবতার সেবায় । সারাদেশে প্রায় ১১,১২ টি জেলায় এই সংগঠনটির অবস্থান আছে । দুই ধরনের সদস্য আছে এখানে । কেউ অর্থ এবং সরাসরি সেবা দেন কেউ বা শুধু সেবা বা শ্রম দেন । আর্তমানবতার সেবায় এগিয়ে আসা এই সংগঠনের সদস্য সংখ্যা সারাদেশে প্রায় ৩৫০০ জন । দেশ এবং জাতির ক্লান্তিকালে বা যে কোন দূর্যোগে তারা এগিয়ে আসেন মানুষের পাশে । এই সংগঠনের অর্থসংস্থান হয় সদস্যদের চাঁদার টাকা একত্রিত করে বলে জানান সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট আশিক ফারুকী । আয়োজকরা জানান পরিস্থিতি এবং সামর্থ্য অনুযায়ী তারা এই সেবা সংকটকালীন সময়ে অব্যহত রাখতে চান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com