শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

Reporter Name / ৩৪৯ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৪:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

বেগম রোকেয়া পদক-২০১৯ দেওয়ার জন্য পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে চূড়ান্তভাবে মনোনয়ন করেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে সেলিনা খালেককে পদক দেওয়া হবে। নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন্ন নাহার পাবেন বেগম রোকেয়া পদক।

নারী শিক্ষা, নারীর অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ড. নুরুননাহার ফয়জননেসাকে (মরণোত্তর) পদক দেওয়া হবে। নারীর অধিকার আদায়ের ক্ষেত্রে পাপড়ি বসু এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আখতার জাহান পদক পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী ব্যক্তিত্ব বা তার পরিবারের প্রতিনিধি সোমবার (৯ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০১৯ নেবেন বলে রোববার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে ওই দিন সকাল ১০টায় ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপন করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com