শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মাগুরার বেরই পলিতা ইউনিয়নের বিজয়খালীতে অবৈধ মাটি কেটে ফসলি জমি ও রাস্তাঘাট নষ্ট

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

মোঃ উজ্জ্বল হোসেন শান্তঃ মাগুরা সদর উপজেলার বেরই পলিতা ইউনিয়নের বিজয়খালী গ্রামে অবৈধভাবে মাটি কেটে ফসলি জমি ও গ্রামীণ রাস্তাঘাট নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে একটি চক্র বিজয়খালী মাঠের তিন ফসলি জমি থেকে দিনে-রাতে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাক-ট্রলিতে করে অন্যত্র বিক্রি করছে। মাটি বহনকারী ভারী যানবাহন চলাচলের কারণে কাঁচা-পাকা রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার আগেই রাস্তার বেহাল দশায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

এবং সাংবাদিক এই বিষয়ে কথা বললে তাদেরকে হুমকি ধাম কি সহ গালিগালাজ করেন।

তিন ফসলি জমি থেকে এভাবে মাটি কাটা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর পরিপন্থী। এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

*প্রশাসনের বক্তব্য:*  

এ বিষয়ে বেরই পলিতা ইউনিয়ন ভূমি অফিসার শওকত বলেন, _”বিষয়টি আমি শুনেছি। অবৈধ মাটি কাটার সাথে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে জানানো হবে।

এলাকাবাসী দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।গালিগালাজ করেন মোঃ জাসিব বিজয় খালি বেরইল পলিতা ইউনিয়ন মাগুরা সদর উপজেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com