মোঃ উজ্জ্বল হোসেন শান্তঃ মাগুরা সদর উপজেলার বেরই পলিতা ইউনিয়নের বিজয়খালী গ্রামে অবৈধভাবে মাটি কেটে ফসলি জমি ও গ্রামীণ রাস্তাঘাট নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে একটি চক্র বিজয়খালী মাঠের তিন ফসলি জমি থেকে দিনে-রাতে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাক-ট্রলিতে করে অন্যত্র বিক্রি করছে। মাটি বহনকারী ভারী যানবাহন চলাচলের কারণে কাঁচা-পাকা রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার আগেই রাস্তার বেহাল দশায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
এবং সাংবাদিক এই বিষয়ে কথা বললে তাদেরকে হুমকি ধাম কি সহ গালিগালাজ করেন।
তিন ফসলি জমি থেকে এভাবে মাটি কাটা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর পরিপন্থী। এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
*প্রশাসনের বক্তব্য:*
এ বিষয়ে বেরই পলিতা ইউনিয়ন ভূমি অফিসার শওকত বলেন, _"বিষয়টি আমি শুনেছি। অবৈধ মাটি কাটার সাথে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে জানানো হবে।
এলাকাবাসী দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।গালিগালাজ করেন মোঃ জাসিব বিজয় খালি বেরইল পলিতা ইউনিয়ন মাগুরা সদর উপজেলা