শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

গৌরীপুরে নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার : র‍্যাব-১৪’র অভিযান

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। গ্রেফতার হওয়া ব্যক্তি মো. মাসুদ (৪০), তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্যক্ত করছিল। বিষয়টি জানতে পেরে মেয়ের পরিবার তাকে এমন আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে। এরপর গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে ভুক্তভোগী নিজ বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৬, তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৬।

মামলা দায়েরের পর থেকেই র‍্যাব-১৪ এর ময়মনসিংহ সিপিএসসি ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ ভোররাত আনুমানিক ৩টা ২০ মিনিটে নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার গাওকান্দিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ধর্ষণ মামলার অভিযুক্ত মো. মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাবের আভিযানিক দল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com