শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে স্বৈরাচারের পতনে উত্তরাবাসীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

উত্তরা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ২০২৪ সালে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে স্বৈরাচারের পতনে উত্তরাবাসীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনাদের অনেক রক্তের বিনিময়ে ভোটাধিকার ফিরিয়ে এনেছেন। এই ভোটাধিকার গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। ধানের শীষ বিজয়ী করে গণতন্ত্র এবং ভোটাধিকার টেকসই করতে হবে।

৭/৮ ঘণ্টা অপেক্ষা করেছেন আমার জন্য। আরও কয়েকটি প্রোগ্রাম শেষ করে আসতে সময় বেশি লেগেছে, তাই আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী। আপনারা যে কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন—এই কষ্টকে ভোটে পরিণত করতে হবে, শক্তিতে পরিণত করতে হবে। আর খেটে খাওয়া মানুষের কল্যাণে চিন্তা করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

উত্তরার কয়েকটি সমস্যা চিহ্নিত করে তারেক রহমান বলেন, উত্তরার প্রধান সমস্যা হচ্ছে গ্যাস সংকট। আপনারা প্রতি মাসে বিল দিয়েও গ্যাস পান না। এজন্য গ্যাসকূপের সন্ধান করতে হবে।

২য় সমস্যা হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য ভালো মানের সরকারি হাসপাতাল নেই। ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় আধুনিক মানের একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।

৩য় সমস্যা পানি সংকট, বিল দিয়েও সঠিকভাবে পানি পান না। এজন্য খাল খনন করতে হবে।

৪র্থ সমস্যা জলাবদ্ধতা—জলাবদ্ধতার সমস্যা সারা ঢাকায় রয়েছে। ধানের শীষ বিজয়ী হলে সারা ঢাকার সর্বপ্রথম জলাবদ্ধতা নিরসনের কাজ করবো।

৫ম সমস্যা মাদকের সমস্যা—বেকারত্ব দূর করতে পারলে মাদকের সমস্যা কমে যাবে। তাই বেকারত্ব দূর করতে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

৬ষ্ঠ সমস্যা যানজটের সমস্যা—তিনি বলেন, এই সমস্যা সারা ঢাকায় রয়েছে। তীব্র যানজটের সমস্যা লাগব করতে হলে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা করতে হবে।

৭ম সমস্যা কিশোর গ্যাং—এই সমস্যা সমাধান করতে হলে কর্মসংস্থানের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে হবে। এসব সমস্যা সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তারেক রহমান আরও বলেন, অনেক আন্দোলন-সংগ্রামের ফলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। শুধু ভোট দিলে হবে না, ভোটকেন্দ্রে সারাদিন থেকে ভোট গুনে হিসেব বুঝে তারপর বাসায় ফিরবেন।

এই নির্বাচন বানচাল করতে এখনো অনেকে ষড়যন্ত্র করছে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না।

সব শেষে তারেক রহমান ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরের হাত ধরে বলেন, জাহাঙ্গীরকে আপনাদের হাতে দিয়ে গেলাম—তাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। আজ রাত অনেক হয়েছে, নির্বাচনের পর আবার একদিন আসবো অনেক সময় নিয়ে, তখন কথা বলবো।

তারেক রহমান সর্বশেষ বলেন, করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ। ইনশাআল্লাহ। এ সময় তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টায় ঢাকা-১৮ আসন এলাকার উত্তরা ৬ নম্বর সেক্টরস্থ ঈদগাহ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। ১৫ মিনিট বক্তব্য দীর্ঘায়িত করেন তারেক রহমান। এ সময় জনসভাস্থল এবং আশপাশের সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামানের সভাপতিত্বে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জনসভা অনুষ্ঠিত হয়। তিনি তারেক রহমান আসার পর বক্তব্য রাখেন।

জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর সদস্য সালাম সরকার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. জামির হোসেন, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির মেজবাহ উদ্দিন খোকন, আজমল হুদা মিঠু, আব্দুস সালাম, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আমান উল্লাহ, আলমাছ আলী, চান মিয়া বেপারী, আব্দুল হাকিম, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর আলী, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস. এম. ফজলুল হক, যুবদলের আমিনুল ইসলামসহ ঢাকা-১৮ আসন এলাকার বিভিন্ন থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com