শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

**উত্তরায় পথশিশু ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ**

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ রাজধানীর উত্তরা এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পথশিশু ফাউন্ডেশন। তীব্র শীতের কষ্ট লাঘবে সংগঠনটির আয়োজনে মঙ্গলবার (৬ জানুয়ারি) উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছিন্নমূল মানুষ ও পথশিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এদিন উত্তরার এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, জসিমউদ্দিন, রাজলক্ষ্মী, আজমপুর, বিএনএস সেন্টার, হাউজবিল্ডিং, আব্দুল্লাহপুর ও টঙ্গী বাজার এলাকায় মোট ২০০টি কম্বল বিতরণ করা হয়। শীতের রাতে ফুটপাত ও খোলা আকাশের নিচে বসবাসরত মানুষের কষ্ট লাঘব করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন,

“শীতের রাতে একজন মানুষও যেন কষ্টে না থাকে—এই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

তিনি আরও জানান, পথশিশু ও ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন।

এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাপ্তাহিক মুক্তমন–এর সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মাহমুদ, মাই টিভির উত্তরা প্রতিনিধি শাহজালাল জুয়েল, বার্তা বাজারের সিনিয়র সাংবাদিক রাজিবুল ইসলাম ও শুকতারা ইসলাম ঐশি, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার স্বপন রানা, কালের কণ্ঠ ডিজিটালের উত্তরা প্রতিনিধি তনু খলিফা, আজকের পত্রিকার রিপোর্টার নুরুল আমিন হাসান, দৈনিক জনতার রিপোর্টার আরিফুল ইসলাম, সরেজমিনে বার্তা রিপোর্টার মোশাররফ হোসেন, রিপোর্টার্স-২৪ এর স্টাফ রিপোর্টার এম এ মল্লিক সোহাগ, শাহিন মির্জা, মহসিনসহ প্রমুখ।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা রাতভর উত্তরার বিভিন্ন ফুটপাত ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। উপকারভোগীরা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন জানান, চলতি শীত মৌসুমজুড়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com