তাছলিমা তমাঃ রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা রসূলভাগ এলাকার সাঃ নং —২৫.২৯.০০০০. ০৯১.৩২.০০৫.২৫ (রাজউক অনুমোদিত সুনির্দিষ্ট নম্বর) এ জনাব মোঃ রফ্ফু মিয়া কর্তৃক নির্মাণাধীন একটি ভবন রাজউকের অনুমোদিত নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
নোটিশে উল্লেখ রয়েছে যে ভবনটি—
রাজউকের অনুমোদিত নকশা অনুসারে নির্মিত হয়নি,
অনুমোদন ছাড়াই অতিরিক্ত নির্মাণ ও পরিবর্তন করা হয়েছে,
যা ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ এর স্পষ্ট লঙ্ঘন।
🔎 নোটিশে স্পষ্ট উল্লেখিত ঠিকানা
নোটিশে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে—
“আশকোনা রসূলভাগ, সাঃ নং -২৫.২৯.০০০০. ০৯১.৩২.০০৫.২৫(রাজউক অনুমোদিত নম্বর), দক্ষিণখান, ঢাকা”
এই ঠিকানার ভবনটি নকশা বহির্ভূতভাবে নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করা হয়।
রাজউক ভবনটিকে অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।
🔧 ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ
নোটিশ অনুযায়ী—
ডেসকো/ডিপিডিসি কে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে,
ওয়াসা কে পানি সরবরাহ বন্ধ করতে,
তিতাস গ্যাস কে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে
অবিলম্বে নির্দেশ দেওয়া হয়েছে।
⚠ কঠোর সতর্কতা
যদি ভবন মালিক নকশাবহির্ভূত নির্মাণকাজ বন্ধ না করেন, তবে ভবনটি উচ্ছেদসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।
রাজউক বলেছে, রাজধানীতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি করে ভবন নির্মাণ করলে বিচার এড়ানো যাবে না।