শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

“দল যদি আমাকে দায়িত্ব দেয় রাস্তাঘাট নির্মাণসহ জনদুর্ভোগ লাঘব করবো” — এস.এম. জাহাঙ্গীর হোসেন

তামান্না আক্তার হাসিঃ / ১৪৯ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ ঢাকা-১৮ আসনের বিএনপি নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন জনগণের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, “আপনারা আমাকে এমপি নির্বাচিত করলে রাস্তাঘাট নির্মাণসহ এলাকাবাসীর সকল ভোগান্তি নিরসনে কাজ করবো।”

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিমানবন্দর থানার আওতাধীন এলাকায় অনুষ্ঠিত এক “মতবিনিময় সভা”তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি মো. মনির ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এস.এম. জাহাঙ্গীর বলেন,> “এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, চিকিৎসা সেবার অভাব ও নাগরিক ভোগান্তি এখন অসহনীয়। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নের নামে লুটপাট নয়, প্রকৃত উন্নয়নের কাজ করবো। এলাকার প্রতিটি রাস্তা আধুনিকায়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং জনসেবামূলক কাজ হবে আমার অগ্রাধিকার।”

তিনি আরও বলেন,> “জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দেশে ন্যায়বিচার ও সুশাসন ফিরে আসবে।”

মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা জনদুর্ভোগ ও উন্নয়ন ঘাটতির নানা চিত্র তুলে ধরেন।

সভা শেষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতির আহ্বান জানান বক্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com