শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী

তাছলিমা তমাঃ / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

তাছলিমা তমাঃ সচেতন তুরাগবাসীর ব্যানারে আজ উত্তরায় এক মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, একটি মহল নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তুরাগবাসী এই ষড়যন্ত্রকে রুখে দিবো। তুরাগ ঢাকা-১৮ আসনের সাথে ছিলো এবং থাকবে।

আমরা ঢাকা-১৮ আসনের বাসিন্দারা সুখে-দুঃখে একে আপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমাদের ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডে প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ডসমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছু ঢাকা-১৮ আসনের সাথে সংযুক্ত। আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঢাকা-১৮ আসনে আছি এবং থাকতে চাই। আমরা কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সাথে যুক্ত হতে চাই না।

সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জননেতা মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জননেতা মো: শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসানের পরিচালনায় আজ সকাল ১০.০০ টায় কয়েকহাজার লোকের মানববন্ধনটি উত্তরা খালপাড় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, এডভোকেট শরীফ উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলাম, বাউনিয়ার বাসিন্দা নুরুল ইসলাম, বাইলজুরীর বাসিন্দা শরিফ উদ্দিন মন্ডল, পাকুরিয়ার বাসিন্দা মাসুদ রানা, ১৭নং সেক্টর কল্যাণ সমিতির সদস্য আব্দুর রশিদ খন্দকার, ১৮নং সেক্টরের স্থায়ী বাসিন্দা বাদল, বাদালদির বাসিন্দা মাহফুজুল ইসলামসহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com