শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তুরাগ থানা বিএনপির মিলাদ মাহফিল ও তবারক বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ / ১৪৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার রাতে রাজধানীর তুরাগ ধরঙ্গারটেক এলাকায় ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য সাঈদ হাসান সাগরের আয়োজনে দোয়া,মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির বারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মিয়া বেপারী, যুগ্ম আহবায়ক আলী আহমেদ, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি মনির হোসেন ইমন এবং তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাটসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, সাঈদ হাসান সাগর বিভিন্ন সময় সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বৃক্ষরোপণ, অসহায়দের মাঝে কম্বল বিতরণ ও ইফতার বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com