শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ভবন নির্মাণে অনিয়ম, ভবন নির্মাণে আমেরিকান প্রবাসী ভাইয়ের দাপট

তাছলিমা তমাঃ / ১৫৬ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:৩১ অপরাহ্ন

তাছলিমা তমাঃ- রাজধানীর দক্ষিণখান থানাধীন পুরাকোর মৌজার গাওয়ার তেঁতুলতলা ইয়াসিন রোডে রাসেল ক্ষমতার অপব্যবহার করে একটি বহুতল ভবন নির্মাণ করছে। রাজউক থেকে সাড়ে তিন কাঠা জমিতে বহুতল ভবন নির্মাণের অনুমতি নেন।

যা রাজউকের নিয়ম মেনেই করার কথা। কিন্তু রাসেল প্রবাসী ভাইয়ের ক্ষমতা বলে রাজউকের আইন অমান্য করে নিজের ইচ্ছে মত তৈরি করছেন বহুতল ভবন।

৪০% জায়গা ছাড় দিয়ে ভবন নির্মাণ করার আইন থাকলেও,

তিনি তার ধারে কাছে না গিয়ে ২ তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছেন।

ভবন নির্মাণের সময় রাজউকের বিদ্যমান ইমারত নির্মাণ আইন তথা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাড ১৯৫২টাউন ইমপেমেন্ট অ্যষ্ট-১৯৫৩ ও ঢাকা মহানগর ইমারত (নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোট ২০২০/সংশোধনী ইমারত নির্মাণ ২০০৮ এর বিধিমালা সু-স্পষ্ট ভাবে লংঘন করে ভবন টি ২ তালার ছাদের কাজ শেষ করে ৩ তালার কাজ চালিয়ে যাচ্ছে ভবন রাসেল গং।

যা ইমারত নির্মাণ আইন ও বিধিমালা সুপ্পষ্টভাবে লংঘন।

জায়গা অনুপাতে প্রতি তলায় সেটব্যাক সহ প্রায় ১৭৭০ স্কয়ার ফিট এর অনুমতি থাকলেও ভবন মালিক প্রতি তলায় প্রায় ২৩০০ স্কয়ার ফিট করে ভবনটির ২ তলা পর্যন্ত কাজ সম্পন্ন করেছে। এতে করে ভবনটির প্রতি তলায় প্রায় ৪৪০ স্কয়ার ফিট বর্ধিত করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,ভবন নির্মাণে তথ্যসম্বলিত সাইনবোর্ড ও সেফটি নেট ব্যবহার করা বাধ্যতামূলক থাকলেও তিনি তা ব্যবহার করছেন না।

ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে ভবন মালিক রাসেলকে প্রশ্ন করলে তিনি বলেন

আমি ২ তলার কাজ শেষ করে ৩ তালার কাজ চলমান রেখেছি, এখানে তুই কোন সাংবাদিক যে তোকে আমার তথ্য দিতে হবে এমন আরো অকথ্য ভাষায় কথা বলে তথ্য না দিয়ে হুমকি দিতে থাকে সাংবাদিকদকে বলে যে তোর বিরুদ্ধে মামলা করব কেন তথ্যের জন্য আমার বিল্ডিংয়ে আইলি। রাজউকের সাথে যোগসাজ না থাকলে কি আমি ২ তালা পর্যন্ত ভবন নির্মাণ সম্পন্ন করতে পারতাম।

অন্য দিকে জোনাল ইন্সপেক্টর জানায় আমি তাকে ফোন দিয়েছিলাম নকশা নিয়ে রাজউকে আসার জন্য তিনি আমার সাথে অশোভনীয় আচরণ করেন, এমনকি আমাকে তার বিল্ডিংয়ে যেতে বলেন আমি সাথে সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ নিয়ে সরেজমিনে গেলে সে নকশা দেখাতে ব্যর্থ হয় এরপর আমি তার কাজ বন্ধ করে দিয়ে আসলেও আবার শুনতে পারলাম সে এখন কাজ চলমান রেখেছে। তবে রাজউকের মোবাইল কোড চলমান আছে, যেকোনো সময় উক্ত ভবনে মোবাইল কোড পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com