শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

আওয়ামীলীগ মিছিল করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

শাহীন / ২৫১ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

,,,,,,,,,,স্বরাষ্ট্র উপদেষ্ট

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব,) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রাজধানী সহ দেশের কোথাও যদি আওয়ামী লীগের মিছিল হয় তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল ঢাকায় পলাতক সরকারের কর্মিরা মিছিল করেছে অস্বীকার করা যাবে না। তারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পর্যায়ক্রমে পরিদর্শন কার্যক্রমে বের হয়ে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। পুলিশ কর্ম কর্তাদের বিভিন্ন স্থানে বদলি করা হলেও নতুন কর্মস্থলে যাচ্ছেন না অনেকে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার জানা নাই তবে সুনির্দিষ্ট ভাবে জানান তাহলে ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আমি এসেছি তারা কি খায় কিভাবে থাকে এগুলো দেখতে। পুলিশের খাবার যদি ভালো না হয় ঘুমের পরিবেশ ভালো না হলে জনগনের নিরাপত্তা কিভাবে দিবে। শরীর ভালো না থাকলে ভালো সেবা কিভাবে দিবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কষ্টের। পুলিশের নিচের স্তরের সদস্যদের তাদের নিজ বিভাগে পোষ্টিং সীমাবদ্ধ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক বিভাগে চাকুরী করে অন্য বিভাগে নিজ বাড়ীতে যাতায়াত করতে অনেক খরচ তাই এমন উদ্যোগ নিতেছি। পুলিশের ৩০ পারসেন্ট ঝুকি ভাতা বিষয়ে কিছু রেস্টিকশন আছে এসব বিষয়ে কাজ করতেছি।

পরে তিনি উত্তরা পশ্চিম থানা পরিদর্শনে আসেন। এরপর তুরাগ থানা পরিদর্শনে যান। কথা বলেন থনায় আগত এক সেবা প্রাথী বৃদ্ধের সাথে। স্বরাষ্ট্র উপদেষ্টা বৃদ্ধকে প্রশ্ন করেন থানায় কিসের জন্য এসেছেন তখন বৃদ্ধ বলেন ৪ টি বিয়ে করছেন, এক বউ নারী নির্যাতন মামলা দিয়েছিল। মামলার বর্তমান কি অবস্থা খোঁজ নিতে আসছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ৪ টি বিয়ে করতে হলো কেন? বৃদ্ধ বলেন আমি ইচ্ছাকৃতভাবে বিয়ে করিনি, বিপদে পড়ে বিয়ে করতে হয়েছিল।

তুরাগ থানা পরিদর্শন শেষে বের হওয়ার সময় এক সাংবাদিক প্রশ্ন করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বিরক্ত হয়ে বলেন আপনি সুনির্দিষ্ট তথ্য জেনে প্রশ্ন করবেন। কোন কিছু সঠিক বলতে পারেন না প্রশ্ন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তখন ওই সাংবাদিককে উদ্যেশ্য করে বলেন সঠিক তথ্য নিয়ে সংশ্লিষ্ট থানার ওসির সাথে যোগাযোগ করলে উত্তর পেতে পারেন।

থানা পরিদর্শনকালে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো: মুহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট থানার ওসি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com