শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

টঙ্গীতে বিএনপির পক্ষ থেকে অসহায়, ভাসমান সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মাস ব্যাপী গণ ইফতার বিতরণ 

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

মেহেদী হাসান সোহাগকে সাথে নিয়ে মোঃ মুজাহিদুল ইসলামের প্রতিবেদনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণইফতারের দ্বিতীয় ধাপের কার্যক্রম টঙ্গীতে শুরু হয়েছে।

সোমবার (১১ ই মার্চ) স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গীর গণইফতার কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের আহবায় আরিফুল হক সুবেল, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, প্রভাবশালী আহবায়ক সদস্য জহিরুল হুদা বাবু, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গাজী সবিরুল, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা সরকার, টঙ্গী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ গাজী মোশাররফ, বিএনপি নেতা গাজী মহসিনসহ টঙ্গী পূর্ব থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়।

টঙ্গীতে গণইফতারের দ্বিতীয় দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত সহস্রাধিক রোজাদারকে ইফতার করানো হয়েছে। এই কার্যক্রম পবিত্র মাহে রমজান মাস ব্যাপী গাজীপুরে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com