শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত

Reporter Name / ২৮৪ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৯:৪২ পূর্বাহ্ন

শাহীনঃ ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৪: আজ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর তত্ত্বাবধানে সমাপ্ত হলো সপ্তাহব্যাপী ICAO CAA Approval of Training Organizations (ATO) Course। উক্ত কোর্স এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি (Air Commodore Abu Sayeed Mehboob Khan, BSP, BUP, ndc, psc)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (ফ্লাইট স্ট্যার্ন্ডাড এন্ড রগেুলশেন্স) গ্রুপ ক্যাপ্টেন মোঃ মুকিত-উল-আলম মিঞা, বিইউপি, পিএসসি, জিডি(পি) (Group Captain Md. Mukeet-ul-Alam Miah, BUP, psc, GD(P))।

উক্ত কোর্সটিতে বেবিচক, US Bangla Airlines, Astra Airways Limited, Sky Capital Airways Limited, Arirang Aviation Limited ও Galaxy Flaying Academy হতে সর্বমোট ১৮ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কানাডা থেকে আগত Senior ICAO Instructor Captain Mostafa Houmady কোর্সটির প্রশিক্ষণ প্রদান করেন।

উল্লেখ্য, সিভিল এভিয়েশন একাডেমিসহ বাংলাদেশের বিভিন্ন এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান নিশ্চিতকরণের জন্য প্রথমবারের মত বাংলাদেশে এ ধরনের আন্তর্জাতিক কোর্স আয়োজন করা হয়। এ কোর্সে অংশগ্রহণের মধ্য দিয়ে বেবিচক ও বিমান প্রশিক্ষণ সংস্থাসমূহের ইন্সট্রাক্টর ও ইন্সপেক্টরদের মান ও দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। এছাড়া কোর্সটিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এভিয়েশন প্রশিক্ষণ প্রদান ও ট্রেনিং অর্গানাইজেশনের ইন্সপেকশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। তদুপরি এ কোর্সটি আসন্ন ICAO Audit এ Training বিষয়ক Protocol Question প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com