শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২৬২ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। রোববার (২২ সেপ্টেম্বর ২০২৪) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এছাড়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ইউজিসি চেয়ারম্যানকে তার সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

ইউজিসি চেয়ারম্যান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: মাহবুব আলম ও রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com