শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

আগে মানুষ হন , পরে নেতা ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name / ২৯৩ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯, ২:৪৭ অপরাহ্ন

সাংবাদিক সরকার হায়দার ( পঞ্চগড় ) – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘আগে মানুষ হন পরে নেতা’ । বহুদিন পর এমন একটি তাৎপর্যপূর্ণ উক্তি কোন রাজনৈতিক নেতার মুখ থেকে শুনল মানুষ । মানুষ এ জন্যই বলছি যে উক্তিটি সারা বিশ্বের সকল মানুষের জন্যই প্রযোজ্য।উক্তিটি নিদারুণ আবেদনময়। মানুষ হয়ে ওঠার পরামর্শ সকলেই দেয়। বিশেষ করে শিশু এবং শিক্ষার্থী কালে এমন কথা প্রায়ই শোনা যায় । শিক্ষকরা বলেন, বড়রা বলেন, নেতারা বলেন, বুদ্ধিজিবীরা সহ আরও অনেকে বলেন। কিন্তু এই মুহুর্তে শিক্ষক বলুন,নেতা বলুন আর বড়রাই বলুন সকলের শুভংকরের ফাঁকির কথা ছোটরাও জানে। তাই সম্মাানবোধ হারিয়ে ফেলেছি আমরা।

আমাদের ভাবনায় , প্রধানমন্ত্রীর এই আহ্বানটি ছড়িয়ে দেয়া উচিত শহর,হাট, বাজার,গ্রাম গ্রামান্তরে। আগে মানুষ হন পরে নেতা’ এই কথাটি শুধু আওয়ামীলীগের জন্য প্রযোজ্য নয়। সকল রাজনৈতিক দলতো বটেই সব ধরনের নেতার জন্য । কারন এখন সব প্রফেসনের নেতা রয়েছে। শ্রমিকদের নেতা আছে, শিক্ষক,সাংবাদিক, বিচারক,আইনজীবি, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী সহ সকল ক্ষেত্রে একধরনের ভগ্ন ও কুট রাজনিতীও আছে। এই ভয়ংকর সংস্কৃতি ক্রমশ: মানুষকে দানবে রুপান্তরিত করে ফেলছে।

প্রায় সব ধরণের সভা সমাবেশে এসব নেতার বক্তব্য শুরুর আগে উপস্থাপক মহোদয় নানা গুণাবলির চিত্র তুলে ধরেন । নেতার গুণের শেষ নেই । উপস্থাপক যে চরম মিথ্যে কথা বলছেন সাধারন দর্শক স্রোতা তা বুঝতে পারেন । বিরক্ত হন । কিন্তু কিছু বলতে পারেন না। কারন এই নেতাদের দাপট এবং অহংকারে সাধারন মানুষ ন্যুজ হয়ে যায়। ভয়ে জড়সড়ো হয়। আগে মানুষ হন পরে নেতা’ এই লাইনটি যদি প্রধানমন্ত্রীর নির্দেশনা হয় তবে সকলের উচিৎ মানুষ হয়ে ওঠার চর্চা শুরু করা। মানুষ হয়ে উঠলে কবিতাময় হবে দেশ। তবে সকলকেই মানুষ হতে হবে ।

মানুষের সাথে অশুভ সংস্কৃতি ক্যাসিনো,মাদক,সন্ত্রাস ও দূর্নীতি বসবাস করতে পারে না । তাই সমাজ ও দেশ সুরক্ষিত থাকে । এই ভাবনায় প্রধানমন্ত্রীর বক্তব্য যুগুপযোগী এবং যুক্তিযুক্ত বটে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com